তিতাসপূর্ব ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রবিন্দু, তিতাস তনয়া অলিয়াজুরী নদীর উত্তর তীর ঘেষাঁ, আখাউড়া চান্দুরা ডিসি রোড সংলগ্ন, প্রকৃতির অনিন্দ সুন্দর স্বপ্নীল পরিবেশে অবস্থিত চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজটি ০১ জুলাই ১৯৯৫ খ্রিঃ তারিখে চম্পকনগর স্কুল এন্ড কলেজ নামে আত্মপ্রকাশ করে সেকশন শুরু করে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন সভাপতি চম্পকনগরের ভূতপূর্ব ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আছমউদ্দিন মিয়া এর সুনিপুন তত্ত্বাবধানে ০১ এপ্রিল ১৯৯৯ খ্রিঃ তারিখে এমপিওভূক্ত হয়ে তিতাসপূর্ব অবহেলিত জনপদের উচ্চশিক্ষা গ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকে পড়াশোনার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে অনন্য ভূমিকা পালন করে আসছে। উল্লেখ্য প্রতিষ্ঠানটি শুরু থেকে চম্পকনগর উচ্চ বিদ্যালয়ের উপর ভিত্তি করে চম্পকনগর স্কুল এন্ড কলেজ হিসেবে পরিচালিত হয়ে শিক্ষাদান কর্মসূচি পালন করে অবশেষে ০৭ এপ্রিল ২০১৯ খ্রিঃ তারিখে চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজ নামে একটি স্বতন্ত্র কলেজ হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে শুরু করে বহু মেধাবী জ্ঞানান্বেষণকারী শিক্ষার্থীর জন্ম দিয়ে দেশমাতৃকার উন্নয়নে প্রণিধানযোগ্য ভূমিকা পালনে সর্বদায়-ই সচেষ্ট।